একাডেমী সম্পর্কে

তানযীমুদ-দ্বীন একাডেমী একটি অরাজনৈতিক দ্বীনী প্রতিষ্ঠান, যা তা‘লীম, তারবিয়াহ্, দাওয়াহ্ এবং সৃষ্টির সেবার মহান লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠিত হয়েছে। কুরআন-সুন্নাহ্ ভিত্তিক বিশুদ্ধ ঈমান-আক্বীদাহ্ ও আ'মালের তা'লীমের প্রসার, সচেতনতা সৃষ্টি এবং সালাফে সালেহীনের আদর্শ অনুযায়ী মধ্যপন্থা অবলম্বন করে ইসলামের সুমহান বাণী (দ্বীনে হক্বকে) বিজয়ী বেশে সর্বত্র পৌঁছে দেওয়াই এ প্রতিষ্ঠানের মূল লক্ষ্য।

এই লক্ষ্যকে সামনে রেখে ২০২১ সালে মুফতি আশরাফ সাঈদ কাসেমী একাডেমীটি প্রতিষ্ঠা করেন। বর্তমানে তিনি প্রতিষ্ঠানের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। তাঁর বন্ধু সায়েম আনোয়ার এবং দুই শাগরেদ মুফতি মাহমুদুল হাসান ও মুফতি আব্দুল্লাহ ফরহাদ এর সার্বিক সহযোগীতায় একাডেমীর বিভিন্ন কার্যক্রম সফলভাবে পরিচালিত হয়ে আসছে।

লক্ষ্য-উদ্দেশ্য

শিশু শিক্ষায় উৎকর্ষ

মাকতাব, নূরানী ও কিন্ডার গার্ডেনের শিশুদের জন্য কুরআন-সুন্নাহ্ ভিত্তিক যুগোপযোগী শিক্ষা কারিকুলাম প্রস্তুত করা ও তাদেরকে সুনাগরিক হিসেবে গড়ে তোলা

কম্বাইন্ড শিক্ষা

সুপরিকল্পিত পদ্ধতিতে মাত্র ১২ বছর বয়সের মধ্যে হিফজের পাশাপাশি ৫ম শ্রেণী পর্যন্ত পাঠদানের ব্যবস্থা নিশ্চিত করা

সকল বয়সের শিক্ষা

কিশোর, যুবক, ও বয়স্ক-সকল বয়সের শিক্ষার্থীদের জন্য 'ফরযে আইন' শিক্ষা অর্জনের সুযোগ নিশ্চিত করা

মাওলানা কোর্স

পেশাজীবী, বয়স্ক ও সাধারণ শিক্ষার্থীদের জন্য সংক্ষিপ্ত মেয়াদে মাওলানা কোর্সের ব্যবস্থা করা

নবমুসলিম সেবা

নবমুসলিমদের জন্য প্রয়োজনীয় দ্বীনী শিক্ষা ও কর্মসংস্থানের ব্যবস্থা করা

সিলেবাস সংস্কার

দেওবন্দি চেতনা অক্ষুণ্ণ রেখে কওমী সিলেবাসের প্রয়োজনীয় আধুনিক ও যুগোপযোগী সংস্কার করা

প্রতিষ্ঠাতা পরিচিতি

নাম ও বংশ পরিচয়

নাম- মো: আশরাফ আলী ওরফে মুফতি আশরাফ সাঈদ কাসেমী, পিতা- মো: আবু সাঈদ তরফদার, মাতা- মোসা: মনোয়ারা বেগম, সরকারি জন্ম নিবন্ধন অনুযায়ী ২৩ জুন ১৯৯৭ সনে, যশোর জেলার অভয়নগর থানার ৮নং সিদ্ধিপাশা ইউনিয়নের নাউলী গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।


শিক্ষা জীবন

দারুল উলুম নাউলী চৌরাস্তা মাদরাসা হতে প্রাথমিক শিক্ষা গ্রহণ করেন। যশোর জেলার ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান আল-জামিয়াতুল ইসলামিয়া মাদীনাতুল উলুম মাসনা মাদরাসা থেকে ইবতিদাইয়্যাহ হতে ফযীলাত পর্যন্ত শিক্ষা অর্জন করেন। অতঃপর বিশ্বের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ, উম্মুল মাদারিস দারুল উলুম দেওবন্দ, ভারত হতে তাকমীল ও তাখাস্সুস ফি তাহাফ্ফুজি খতমিন্ নবুওয়াহ্ বিভাগে শিক্ষা লাভ করেন। দেশে ফিরে সর্বোচ্চ শিক্ষাবোর্ড আল-হাইয়াতুল উলয়া লিল-জামিয়াতিল কওমীয়া বাংলাদেশে তাকমীল পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ হন। পরিশেষে ঢাকার প্রসিদ্ধ প্রতিষ্ঠান দারুল উলুম মাদানীনগর মাদরাসা হতে ইফতা সম্পন্ন করেন।

কর্ম জীবন

জামিয়া হুসাইনিয়া মিরপুর, ঢাকায় ইফতার মুশরিফ ও মুহাদ্দিস হিসেবে কর্ম জীবন শুরু করেন। এরপর নিজ এলাকার প্রতিষ্ঠান দারুল উলুম নাউলী চৌরাস্তা মাদরাসার মুহতামিম হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং আল-আশরাফ বালিকা মাদরাসা ও তানযীমুদ-দ্বীন একাডেমী প্রতিষ্ঠা করেন। একইসাথে জাহানারা হামিদ কওমী মাদরাসা নওয়াপাড়া, ও লালমতি হাফেজী ও নূরানী মাদরাসা বেজেরডাঙ্গা এর মুহতামিম হিসেবে দায়িত্ব পালন করছেন। তাছাড়া হযরত ফাতেমাতুজ্জাহরা রা মহিলা মাদরাসার শায়খুল হাদীস ও নাযিমে তা'লীমাত হিসেবে দায়িত্বরত রয়েছেন। পাশাপাশি বায়তুল আমান জামে মসজিদ ফুলতলা, খুলনার খতিব হিসেবেও নিয়োজিত রয়েছেন।